সেরা ব্রেকফাস্টের ঠিকানা কোলাঘাটে
শুভ সকাল ,আজকে আরো একটা নতুন জায়গার সন্ধান দেবো, ফাটাফাটি প্রাতরাশ সারার জন্য। কোলাঘাট !!, কি কোলাঘাট শুনলেই মনে হয় লংড্রাইভ শের -ই -পাঞ্জাব অথবা এক্সপ্রেস ফুড প্লাজা এসবের কথা তাই তো ? আরে মশাই এগুলো ছাড়াও আরো অনেক ভালো খাবার জায়গা রয়েছে সেখানেও একবার হয়ে আসতে পারেন।
জায়গাটির নাম হলো ঘোষ হোটেল ,কলকাতা থেকে কোলাঘাট যাওয়ার সময় কোলাঘাট ব্রিজ ক্রস করার ঠিক আগেই ডানহাতে পরে ,বেশ বড়ো জায়গা সহজেই চোখে পড়বে ,পার্কিং এর অনেক জায়গা আছে । তাও সুবিধার জন্য আমি লোকেশন টা দিয়ে দিচ্ছি।
এবার আসি জায়গাটি প্রস্তাব দেওয়ার প্রধান কারনটি কি ? এখানে মাত্র ২৫ টাকাতে দুর্দান্ত পেটাই পরোটা পাওয়া যায়,খুব কম তেলে বানানো হয়। ঘুগনি,ছোলার ডাল তার সাথে মিষ্টি তেঁতুলের চাটনি সহযোগে ব্যাপারটা পুরো জমে যাবে। খুবই ভালো খেতে সবটাই ,তবে সকাল ১১ টার পর সব শেষ হয়ে যায় ,সুতরাং এখানে সকালে যাওয়াই ভালো।

Comments
Post a Comment