An fine afternoon At Roastery Coffee House over coffee obviously

কথাটা হলো গত শনিবারের ,সারা সপ্তাহের ধকল কাটানোর অনেক কার্যকরী উপায় আছে নেই শুধু সময় ,বহু কাজের ফাঁকে ২ ঘন্টা হাতে সময় বার করে বেরিয়ে পড়লাম এক বন্ধুর সাথে গড়িয়াহাটের দিকে।   উদেশ্য শুধু একটাই, ভালো সময় কাটাবো স্ট্রেস কাটাতে। যেহেতু শনিবার ছিল তাই সব জায়গায় ভিড় এর দেখা মিলবে এটা জানতাম । অসম্ভব জ্যামের জন্য ,পৌঁছাতে দেরি হয়ে গেছিলো তখন প্রায়  দুপুর গড়িয়ে বিকেল ,ভাবলাম এখন কফি হলে মন্দ হতো না। ব্যাস পৌঁছে গেলাম রোস্টারি কফি হাউস এর দিকে ,পোঁছে প্রত্যাশিত ভিড় দেখতে পেলাম , ওয়েটিং লিস্ট অনেক লম্বা দেখে দাঁড়াতে হলো।  তাও বেশিক্ষন দাঁড়াতে হলো না আমাদের ,মিনিট ২৫ এর পরেই পেয়ে গেলাম একটা টেবিল। অনেকেরই জানা আছে এই কফি হাউসটার সমন্ধে তাই নতুন করে আর বেশি কিছু বললাম না।  


সময় টা খুব ভালো কাটিয়েছিলাম সেদিন , গাছের আড়ালে খোলা আকাশের নিচে মোজাইক ফ্লোর এর ওপরে কয়েক  সারি চেয়ার টেবিল এর আদলে সুসজ্জিত এই ক্যাফেটিতে  এক অসাধারন   অনুভূতি পেলাম।  কোল্ড ব্রেউ ও লাটের সহযোগে আড্ডা আর গল্পগুজব এর মাঝে কখন যে বিকেলের আলো পরে গেছে ঠিক আন্দাজ করে উঠতে পারিনি। 

আমাদের উপস্থাপনা ভালো লাগলে ফলো করতে ভুলবেন না যেন।

Comments

Popular Posts