বাঙালি ও বিরিয়ানি পর্ব - ১ ( Bengalis & Biryani Part -1 )


বাঙালি ও বিরিয়ানি পর্ব - ১



দুর্ধর্ষ অসাধারণ চমৎকার ! এই তিনটি কথাই শুধু মাথায় আসে এই মিলি ঝুলি কম্বোর স্বাদ নেয়ার পর | দেখুন আগেই বলে রাখি সবার যে ভালো লাগবে তা কিন্তু নয় , প্রত্যেকের ভিন্ন মত আছে ,আর সেটা থাকাটাই আবশ্যক | আমরা আমাদের পছন্দমতো কিছু খাবার খেয়ে আমাদের মতামত সাধ্যমতো এখানে সবার সামনে তুলে ধরার চেষ্টা করি |


এবার সোজাসুজি চলে আসি " দেশি চুল্লাহ " নামক সদ্য রেস্তোরা থেকে রূপান্তরিত ক্লাউড কিচেনের এই মিলি ঝুলি কম্বো টার ব্যাপারে | পদ টা মিলি ঝুলি কম্বো নাম ঠিকই কিন্তু এর মধ্যে বাছাই করা জিভে জল এনে দেওয়া স্পেশাল চিকেন বিরিয়ানি কম্বো টা বেছে নিয়েছিলাম আমরা | যার মধ্যে ছিল মুর্গ বিরিয়ানি সাথে একটি সাইড ডিশ কড়াই চিকেন / চিকেন দো পিয়াজা (যেকোনো একটি বেছে নিতে পারেন ) অবশ্যই জমাটো থেকে যার মূল্য ৩৫৫ মাত্র | 


বিরিয়ানির যা পরিমান থাকে তা দুজন এর জন্য যথেষ্ট | একটা বড়ো রসালো আলু ,ডিম্ আর রাইস টার যে মসলাদার স্বাদ সেটা বাকি অনেক নামকরা বিরিয়ানির দোকানকে অনেকটা পিছনে ফেলে দেয়,আর মাংসের পিস টা আলুর মতোই বড়ো ও নরম | আর আসলাম সাইড ডিশ টার ব্যাপারে আমরা বরাবর চিকেন দো পিয়াজাই নিয়ে থাকি ,সেই অপূর্ব স্বাদ গ্রাভির ,ক্যাপসিকাম ,পেঁয়াজ এর টুকরো আর দুই পিস চিকেন , ওহ অকল্পনীয় স্বাদ ,পুরো রিচ ফ্লেভার | সাথে রায়তা আর স্যালাড কমপ্লিমেন্টারি |

সব শেষে এটাই বলবো যে ,এই দেশি চুলাহকে অনেকেই চেনে না ,না চেনাটাই স্বাভাবিক কারন এটি ৪৫ মোর এ বি. আর. ডাব্লিউ. এস হাসপাতাল এর বিপরীতে ,যেটা অনেকটাই ভেতরে তাই অনলাইন অর্ডার করাই ভালো | আর যারা চেনো তারা তো জানোই , নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না |

Comments

Popular Posts