বাঙালি ও বিরিয়ানি পর্ব - ৩ ( Bengalis & Biryani Part -3 )

 বাঙালি ও বিরিয়ানি পর্ব - ৩


আমি অনেক জায়গারই  বিরিয়ানির  স্বাদ নিয়েছি  ,তাই  মনে হলো এবার এমন এক জায়গার বিরিয়ানি খাওয়া  যাক যেখানে লোকে চাইনিজ বেশি পছন্দ করে ,কিন্তু লোকে  সচরাচর সেখানের বিরিয়ানি খায় না | তাই গত  রবিবার এমনই এক জায়গা থেকে বিরিয়ানি আনিয়ে খেলাম আর  সেই অভিজ্ঞতা সমন্ধে আজ আপনাদের জানাবো  | 






সেই জায়গাটা হলো যাদবপুরের  বাবুর্চি ফ্যামিলি রেস্তোরা | যেখানে আমি বা আপনারা কখনো না  কখনো গিয়েছেন কোনো না কোনো সময় | যেমন আমি বহুবার সেখানে গিয়ে শুধু চাইনিজ খেয়েছি কিন্তু  ওদের বিরিয়ানি কখনো খাইনি কারণ বেশির ভাগ লোকেদের মতোই আমার ওদের বিরিয়ানি সম্পর্কে সেরকম কোনো ধারণা ছিল না  | তাই এবারে বাড়িতে বসেই জ্যোমাটো ঘেঁটে  বাবুর্চি থেকে  চিকেন আজাদী বিরিয়ানি আনিয়ে ফেললাম ,যার মূল্য ২৮০ টাকা | হ্যাঁ জানি অনেকটা বেশি  দাম তাও খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করতে যেহেতু  ভালোবাসি  তাই এবারেও সেই কাজটাই  করলাম আর সফল হলাম দারুন ভাবে | বিরিয়ানির ভাত ব্যাপক মশলাদার অথচ তেল কম, চালগুলো সুসিদ্ধ  এবং একদম  ঝরঝরা  ছিল | বিরিয়ানির পরিমান দুজনের জন্য যথেষ্ট  ছিল  | মাঝারি সাইজের একটি আলু,একটি ডিম এবং একটি  লেগ পিস ছিল , তার সাথে একটা অসাধারণ চমক ছিল,সেটি হলো  দুটো চিকেন  টিক্কা কাবাব | টিক্কা কাবাব দুটো মিডিয়াম সাইজের ও খুবই রসালো ছিল | মাংস এবং আলু দুটোই অসম্ভব নরম ছিল এবং স্বাদে ওরা আপস করেনি |সবশেষে এটাই  বলবো যে বাবুর্চি রেস্তোরা সমন্ধে আমার পুরো ধারণাটা পাল্টে গেলো ,ওদের শুধু চাইনিজ খাবারই না বিরিয়ানিও অসম্ভব সুস্বাদু খেতে  | এইভাবেই  আমার  আরেকটা রবিবারের দুপুর কেটে গেলো | 

Comments

Popular Posts