বাঙালি ও বিরিয়ানি পর্ব - ২ ( Bengalis & Biryani Part -2 )
বাঙালি ও বিরিয়ানি পর্ব - ২
বিরিয়ানি শুধু খাবার নয় এটি আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ বললে ভুল হবে না |
যেমন আমরা খুশি থাকলে বিরিয়ানি খাই ,দুঃখে থাকলেও বিরিয়ানি খাই ,আর বিরিয়ানি সামনে পেলে আমরা কেউই না বলি না | বলি কি ? তবে একটা দ্বন্দ্ব কিন্তু এই বিরিয়ানির পিছু ছাড়ে না , সেটি হলো যে কোন বিরিয়ানি সবার শ্রেষ্ঠ ,হায়দ্রাবাদি নাকি কলকাতা ? যদিও বিরিয়ানির আরো অনেক প্রকার রয়েছে ,তবে আজকে শুধু এই দুই প্রকারেরই কথা বলবো |
আজ আমরা হায়দ্রাবাদের বিখ্যাত বিরিয়ানি প্যারাডাইসের বিরিয়ানির সম্বন্ধে দু -এক কথা বলবো | আমরা নিজামী চিকেন বিরিয়ানি জ্যোমাটো থেকে অর্ডার দিয়েছিলাম , যার মূল্য পড়েছিল ৩৭০ টাকা |
এবার বলে রাখি হায়দ্রাবাদি বিরিয়ানি আর কলকাতা বিরিয়ানির মধ্যে প্রধান পার্থক্যটা হল ,হায়দ্রাবাদি বিরিয়ানিকে কাচ্চি বিরিয়ানিও বলা যেতে পারে, যেখানে কলকাতার বিরিয়ানি পাক্কি বিরিয়ানি নামে পরিচিত | দুটির মধ্যে অনেকটা পার্থক্য আছে , শুধু যে নামের পার্থক্য আছে তেমনটা নয়, বিরিয়ানি বানানোর পদ্ধতিও সম্পূর্ণ আলাদা | যেমন কাচ্চি বিরিয়ানিতে মাংস কাঁচা দেওয়া হয় বিভিন্ন ধাপে ভাতের সাথে,এই ধাপগুলোতে পুদিনা পাতা ও ধনেপাতা দেওয়া হয়, সাথে বাছাই করা মশলা দিয়ে বিরিয়ানিটাকে অনেক বেশি সুস্বাদু আর সুগন্ধিপূর্ণ করে তোলা হয় | যেখানে কলকাতা বিরিয়ানিতে রান্না করে রাখা মাংস, অর্ধেক রান্না করা ভাত এর সাথে মিশিয়ে তৈরি করা হয় | আর দ্বিতীয় পার্থক্যটা হলো কলকাতা বিরিয়ানিতে ডিম আর আলু থাকে |
অনেক বেশি জ্ঞান দেওয়া হয়ে গেলো , এবারে আসা যাক বিরিয়ানিটা কেমন ছিল তার ব্যাপারে |ওদের প্যাকেজিং অসাধারণ ছিল বলতেই হবে | আগেই বলে রাখি এটি সম্পূর্ণ আলাদা ধরণের বিরিয়ানি, যেটি মশলাদার আর ঘিয়ের গন্ধে মম করা এক অপূর্ব মেলবন্ধন , একবার পাতে পড়লেই এর অপূর্ব স্বাদে চোখ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম প্রায় | আমরা যেহেতু চিকেন নিজামি বিরিয়ানি নিয়েছিলাম, এতে দুটি লেগ পিস্ ছিল ,বিরিয়ানির পরিমান দুই জনের জন্য যথেষ্ট |সাথে ছিল মির্চ কা সালান ও রায়তা | অসাধারণ খেতে ছিল বিরিয়ানিটা ,পুরো পয়সা উসুল |
সব শেষে এটাই বলতে চাই যাই যে গধঃধরা স্বাদের থেকে বেরিয়ে একটু অন্যরকম স্বাদ উপভোগ করতে এই বিরিয়ানিটি একবার হলেও চেখে দেখতে পারেন |

Comments
Post a Comment